1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে থেকে পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম রিফাত মুন্সি (২৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আসফাক আহম্মেদ সাজিদ (২৫) নামে এক যুবক।সোমবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে পিরোজপুর-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।নিহত জহিরুল ইসলাম রিফাত মুন্সি ভান্ডারিয়া পৌরশহরের পুরাতন ইস্টিমারঘাট এলাকা অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ হালিম মুন্সির পুত্র।সে ঢাকার একটি কলেজের অনার্সের ছাত্র ছিল।আহত আসফাক আহম্মেদ সাজিদ একই এলাকার মাকসুদুর রহমান মৃধা পুত্র।প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, পিরোজপুরের পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আনতে মোটরসাইকেল নিয়ে রওনা হয় রিফাত ও তার বন্ধু সাজিদ।পাসপোর্ট নিয়ে আসার পথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে কাউখালী উপজেলার বেকুটিয়ার দিক থেকে একটি প্রাইভেটকার পিরোজপুরের দিকে আসছিল। এসময় পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে রিফাত ও সাজিদ মোটরসাইকেলে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের দিকে যাচ্ছিল।তখন মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলের দুই আরোহী রিফাত ও সাজিদ গুরুতর আহত হন।স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরন করেন।খুলনায় যাওয়ার পথে রিফাত মুন্সি মারা যান।এদিকে, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ও আরোহীরা পালিয়ে যায়।পুলিশ প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করেছে।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিকুজ্জামান জানান, মোটরসাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়।উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেলে পাঠানো হলে পথে একজনের মুত্যু হয়। প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓