1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ঢাবিতে চান্সপ্রাপ্ত মুন্সীগঞ্জের শিক্ষার্থীদেরকে ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরাজদিখান প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত সিরাজদিখানের শিক্ষার্থীদেরকে সংবর্ধনার দেওয়া হয়েছে।ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ফাহাদের সভাপতেত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড.মুহাম্মদ জমির হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাহমিনা আক্তার তুহিন,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,প্রথম আলোর চিপ ফটোসাংবাদিক ফিচার ও পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা সাংবাদিক কবির হোসেন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি শাহানা আফরোজ, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ আরিফ খান প্রমুখ।এসময় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন প্রতিবন্ধকতা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্পগুলো তুলে ধরে।ঝিকুট ফাউন্ডেশনের অবদানকে কৃতজ্ঞতাভরে স্মরণ করে৷ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।এছাড়া তাদের জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে ছিল একটি যুগোপযোগী ক্যারিয়ার সেমিনার।বক্তারা তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় ও যুগোপযোগী দিকনির্দেশনা দেন৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓