1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

রাজাপুরে বিজিবি’র সিপাহীর হামলায় স্কুল শিক্ষক আহত

  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ছুটিতে আসা বিজিবির সিপাহি কিসমত দ্বারা আ,লীগ নেতা মাস্টার আবুয়াল হাসান আলম গুরুতর হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (৬ এপ্রিল) রাত নয়টার দিকে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও শিক্ষক আবুয়াল হাসান আলম নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষ দর্শী স্থানীয় ব্যবসায়ী নঈম জানান মাস্টার আবুয়াল হাসান আলম নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার পথে মসজিদের পূর্বে আমার দোকানে বসে থাকা একই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে বিজিবি তে কর্মরত মেহেদী হাসান কিসমত মাস্টার আবুয়াল হাসান আলাম কে উদ্দেশ্য করে পাশে বসে থাকা এক প্রতিবন্ধী শিশুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।তখন মাস্টার আবুয়াল হাসান আলম প্রতিবাদ করায় মেহেদী হাসান কিসমত এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিসমত এর হাতে থাকা টর্চ লাইট দিয়ে আলম মাস্টার এর উপর আঘাত করে এবং কিছুদূরে কিসমত এর পিতা শাহজাহান ফরাজী দৌড়ে এসে ইট দিয়ে আলম মাস্টার এর মাথায় আঘাত করে।তাৎক্ষণিক আলম মাস্টার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে, তখন তাকে উদ্ধার করার জন্য তার ভাই মাদ্রাসা শিক্ষক মাওলানা জিয়াউল আহসান দৌড়ে আসলে তাকে ও মারধর করে দুই বাপ ছেলে পালিয়ে যায়।মাস্টার আবুয়াল হাসান আলম জানান আমরা শিক্ষক পরিবার এবং পারিবারিক সূত্রেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।এলাকায় আমাদের পরিবারের সাথে কোনো বিবাদ নেই। শাহজাহান ফরাজী ছেলে মেহেদী হাসান কিসমত বিজিবিতে চাকরি হওয়ার পর থেকে এলকায় বিভিন্ন সময় বিভিন্ন পরিবারকে হয়রানি করে আসছে।আজকে আমি প্রতিবাদ করায় আমার হাসপাতালে আসতে হলো।
উল্লেখ্য মেহেদী হাসান কিসমত চাপাইনবয়াবগঞ্জ বিজিবির ক্যাম্পে সিপাহি পদে কর্মরত আছে।ঈদের ছুটিতে কিছুদিন আগে বাড়িতে আসছে।এ ব্যাপারে জানার জন্য কিসমতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।রাজাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓