1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে পূর্বশ্রুতার জেরে সোহরাব খান(৬০) নামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।এ ঘটনায় নিহত সোহরাব খানের ছেলে জনি খান (৪২) গুরুতর আহত হয়েছেন।জেলার টংঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত সোহরাব খান দিঘিরপাড় এলাকার মৃত নুর মোহাম্মদ খানের ছেলে।তিনি দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার দুপুর ১২ টার দিকে মূলচর গ্রামের ভোলা মেম্বারের ছেলে রিজভী ও তার সাথের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সোহরাব খানকে।এসময় বাবা সোহরাব খানকে বাঁচাতে জনি খান এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।নিহতের বিষয়টি শিকার করে টংঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মোল্লা সোয়েব বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓