1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে অসহায়দের মাঝে নতুন কাপড় বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ঝালকাঠি মানব কল্যান সোসাইটির আয়োজনে রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে এ শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল ও ঝালকাঠি (দায়িত্বপ্রাপ্ত) গর্ণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ছবির হোসেন প্রমুখ। ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি সভাপতি মোঃ উজ্জল রহমান এর সভাপতিত্বে সঞ্চলনায় করেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও হাবিবা খাতুন হিরা। অতিথিবৃন্দরা শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা প্রত্যেকের হাতে তুলে দেন।ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি সভাপতি মোঃ উজ্জল রহমান বলেন, প্রকৃত দুঃস্থ ও অসহায়দের তালিকা করে তাদেরকে শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা উপহার দেয়া হয়েছে।নিজ এলাকার অসহায়দের কথা চিন্তা করে দেশবাসীর কাছে অনুরোধ করছি সবাই নিজ নিজ অবস্থান থেকেই দেশের জন্য কাজ করতে হবে, দেশের অহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓