1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের হামলা-পাল্টা হামলা,ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে দফায় দফায় ওই হামলা পালটা হামলার ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হবার খবর পাওয়া গেছে।এ সময় উভয় পক্ষের ছোঁড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।আহতদের মধ্যে গুলিবিদ্ধ সিফাত (২০) ও ককটেল বিস্ফোরণে গুরুতর আহত আম্বিয়া খাতুন (৬০) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হামলার বিষযটি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়,ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর অনুসারী বাহাদুর মিয়া ও ইউপি সদস্য ডলি বেগম গ্রুপের সাথে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার অনুসারী বাবু কাজী,শওকত ও ইউপি সদস্য সুমা গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। এক পর্যায়ে বেলা সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে এবং ওই ইউনিয়নের ঢালীকান্দি, মুন্সীকান্দি ও উত্তর বেহেরকান্দি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ সময় উভয় পক্ষ গুলিবর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়।আহতদের মধ্যে গুলিবিদ্ধ সিফাত ও ককটেল বিস্ফোরণে গুরুতর আহত আম্বিয়া খাতুনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে সংঘাতের সময় মুন্সীকান্দি গ্রামে একটি বিয়ে বাড়িতে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓