1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

উজিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন – রাশেদ খাঁন মেনন এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর বরিশাল প্রতিনিধি :

” প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি, বরিশাল -২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতালের সামনে প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন এ সময় তিনি বলেন প্রাণীসম্পাদের আমিষ ও প্রোটিন মানবদেহ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর মাংসের চাহিদা পুরন করতে বিদেশিদের উপর ধরনা দিতে হয়।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা।প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জেরিন জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, সাবেক চেয়ারম্যান ছরোয়ার হোসেন হাওলাদার, ওর্য়ার্কাস পার্টির বরিশাল জেলা কমিটির নেতা জহিরুল ইসলাম টুটুল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালী ফারাহীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓