1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে ছাত্রলীগের গণসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম পক্ষে বাউশিয়া ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বাউশিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।গণসংযোগকালে সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা ও বর্তমান গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছেলে আশ্রাফুল ইসলাম জয়, বলেন, গজারিয়া উপজেলার গণমানুষের জীবন মান উন্নয়নে সেবার মনোভাব নিয়ে আমার বাবা কাজ করতে চায়।গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।আগামীতে আধুনিক গজারিয়া গড়ার ক্ষেত্রে সকলের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করবে আমার বাবা।আপনাদের দোয়া সমর্থন থাকলে আশা করি আপনাদেরকে কিছু করতে পারবো।এসময় বাউশিয়া ইউনিয়নে গণসংযোগ ও লিফটে বিতরনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগের গজারিয়া ধর্ম বিষয়ক সম্পাদক রানা সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, হালিম দেওয়ান বাবু, সাবেক গ্রন্থানার ও প্রকাশনা সম্পাদক, ছাত্রলীগ নেতা সুমন প্রধান, মাসুম শেখ, মো শাহপরান, রায়হান দেওয়ান, নাহিদ আহমেদ জিদান,মুক্তার দেওয়ান, সাইদুর রহমান, রিদয় দেওয়ান, নাসিম, শামিম মুন্সি, লিমন মিয়া, ইমন, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓