1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর বরিশাল প্রতিনিধি :

ঢাকা – বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার (চায়না ক্যাম্প) সংলগ্ন জামে মসজিদ ও মাদ্রাসা নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক সিএনজির যাত্রী নিহত হন।গুরুতর আহত হয় চালক সহ তিনজন।স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এ সময় সড়কের দুপাশে দুই কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। উজিরপুর মডেল থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক করেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সানুহার চায়না ক্যাম্প স্থানে বরিশাল থেকে আশা (বরিশাল মেট্রো থ-১১-২১৭৪) সিএনজিকে একই দিক থেকে আসা( ঢাকা মেট্রো ব-১২-১৮০০) হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে, ঘটনাস্থলে বরিশাল সদরের গোরস্থান রোডের,ধোপা বাড়ি মোড়ের মোঃ নুরুল ইসলাম মৃধার পুত্র গোলাম কিবরিয়া রানা নিহত হন।এ সময় সিএনজি চালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়, আহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক পেদার পুত্র জাহিদুল ইসলাম পেদা (৪৫), বরিশাল সদর উপজেলার, গোরস্তান রোডের সালমান হাওলাদার এর পুত্র মোস্তফা (৩০)সিএনজি চালকের পরিচয় জানা যায়নি।উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ জাফর আহমেদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓