1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী ‘র বাড়িতে তরুনীর অনশন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অনুপম ভূইয়া নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকে গলাচিপা পৌরসভার হাসপাতালের দক্ষিণ পাশে শেরই বাংলা রোড এলাকার অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন ওই তরুণী।স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ওই তরুণী সেখানেই অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের শেরই বাংলা রোড এলাকার অরুণ ভূইয়ার ছেলে।অনশনকারী ওই তরুণী বলেন, আমার মামা ভাড়া থাকতো তাদের বাসায় সেই সুবাদে আট বছর ধরে অনুপমের সঙ্গে আমার পরিচয় হয়।এক পর্যায়ে আমার সঙ্গে অনুপমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম।ঘুরতে নিয়ে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন অনুপম।তিনি আরও বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার মেলামেশা করেছেন।এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম।তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি।কিন্তু অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছেন।বিষয়টি এখন এলাকার অনেকেই জানে।আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই।অনুপম স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুণী।গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুনীকে রাখা হয়েছে।সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓