1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থী মাঝে বিরাজ করছে ভোটের আমেজ

  • প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন, কুষ্টিয়া প্রতিনিধিঃ

আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে ঘিরে প্রার্থী ও কর্মী সমর্থকদের মাঝে বিরাজ করছে ভোটের আমেজ।প্রচারণায় মুখর ভোটের মাঠ।তবে চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে প্রচারণায় এগিয়ে ভাইসর চেয়ারম্যান প্রার্থীগণ। ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা গেছে তারা হলেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,পৌর আওয়ামীলীগ সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল,কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন,বিএনপির এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম,জামায়াতে ইসলামীর জসিম উদ্দিন প্রমুখ। তবে বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত ভোটে না যাওয়ার। সেকারণে বিএনপি ও জামায়াতের কোন প্রার্থী ভোটে থাকছেন না বলে জানা গেছে। অন্যদিকে জাসদের ওপ্রার্থী না হবার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। অপরদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগকারী সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে সমর্থন করেছেন বলে জানা গেছে।সেক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু শেষ অবধি ভোটে থাকবেন কিনা তা আগামী ২১ এপ্রিলের মধ্যে জানা যাবে।তবে অনেকেই বলছেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল একক প্রার্থী হিসেবে ওয়াক ওভার পেতে পারেন।তবে সেক্ষেত্রে ২১ এপ্রিল বিকাল ৪ টা অবধি অপেক্ষা করতে হবে! এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল,যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া,ব্যবসায়ী রাজিবুর রহমান রাজু, সাংবাদিক আরিফুজ্জামান লিপটন, সাংবাদিক তৌহিদুল ইসলাম লাল্টু,গোলাম ফারুক মাস্টার,যুবলীগ নেতা আরিফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস খাতুন জোরেসোরে মাঠে রয়েছেন এবং প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ ভোটদান অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে আছে ভেড়ামারাবাসি!কে হবেন চেয়ারম্যান, কে বা ভাইস চেয়ারম্যান কিংবা কে হবেন মহিলা ভাইস চেয়ারম্যান! আর সেজন্যে অপেক্ষা করতে হবে ২১ মে/২৪ তারিখ পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓