1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর

উপজেলা নির্বাচনে ঝালকাঠি সদর ১০জন ও নলছিটিতে ১৪জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলায় ১০ জন ও নলছিটিত উপজেলায় ১৪জন দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৪ জন প্রার্থী সরকারি নিয়মানুযায়ী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এ বিষয় ঝালকাঠি জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানাযায়, ২১ এপ্রিল রবিবার নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ছিলো।এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অনলাইনে মনোনায়ন পত্র দাখিল করেন তারা হলেন মোঃ সুলতান হোসেন খান, সৈয়দ রাজ্জাক আলী, মোঃ নুরুল আমিন খান, মোঃ খান আরিফুর রহমান।ভাইস চেয়ারম্যান পদে ৩জন লস্কর আসিফুর রহমান দিপু, মোঃ মহিন উদ্দিন তালুকদার ও মোঃ সাইদুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলো ইসরাত জাহান সোনালী, সিমু আক্তার নদী ও মিসেস উম্মে সালমা।অপরদিকে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩ জন, তারা হলো জিকে মোস্তাফিজুর রহমান, তসলিম উদ্দিন চৌধুরী ও সালাহ উদ্দিন খান সেলিম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন তারা হলো জে এস হাতেম, বদরুল আলম,মনিরুজ্জামান মনির, মফিজুর রহমান শাহীন,হানিফ হাওলাদার ও শরিফ মিজানুর রহমান লালন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন তারা হলো আয়শা আক্তার, জাকিয়া খাতুন সিমা, দিলরুবা মাহমুদ, মোর্শেদা বেগম ও মোসাঃ নাছিমা আক্তার।আগামী ২৩শে এপ্রিল মঙ্গলবার মনোনয়ন পত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার এবং আগামী ২রা এপ্রিল বৃহস্পতিবার প্রার্থীদের প্রতিক বরাদ্ধ শেষে আগামী ২১মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓