1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে দ্বিতীয় ধাপের দুই উপজেলায় মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে মুন্সীগঞ্জের দুই উপজেলার চেয়ারম্যান ও পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।রবিবার (২১ এপ্রিল) জেলার টংঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার একাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।জমাদান কার্যক্রম অনলাইনের মাধ্যমে হলেও অফিসিয়ালিও জমা দিয়েছেন কেউ কেউ।এরমধ্যে সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টংঙ্গীবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল এবার চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী (সিএ)সানজিদা আক্তারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।এছাড়াও অনলাইনের মাধ্যমে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রাথী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, সদ্য পদত্যাগকৃত দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান মোঃআরিফুল ইসলাম হালদার ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পুত্র শেখ মোঃ গোলাম রাব্বানী শান্ত উপজেলা চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।এছাড়াও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক বি এম শোয়েব (সিআইপি)উপজেলা চেয়ারম্যান পদে অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।এছাড়াও দুই উপজেলার একাধিক পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।রবিবর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ।মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল,প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓