1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

সড়ক পেয়ে খুশিতে চর বিনোদপুর গ্রামের বাসিন্দারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মেঘনা কুমিল্লা উপজেলা কাঠালিয়া নদীর তীর ঘেঁষে ভৌগোলিক কারনে বিচ্ছিন্ন একটি গ্রামের নাম চর বিনোদপুর।গ্রামটি কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অন্তর্গত।ট্রলার যুগে আলিপুর ঘাট হয়ে গ্রামের বাসিন্দারা উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়।দাউদকান্দি, তিতাস উপজেলার সীমান্তবর্তী গ্রাম চর বিনোদপুর।কয়েক বছর আগেও গ্রামটিতে আধুনিকতার কোন ছোয়া লাগেনি।বর্তমানে গ্রামটিতে একটি পাকা দালানের প্রাথমিক বিদ্যালয় রয়েছে।গ্রামের সাথে কোন সংযোগ সড়ক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হত।গ্রামবাসী গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপনের কাছে সড়কের জন্য আবদার করলে তিনি সেখানে একাধিকবার পরিদর্শন করে এসে পিছিয়ে পড়া চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের স্বপ্নের সড়কের কাজের উদ্যোগ নিয়ে ইতিমধ্যে কাজ চালাচ্ছে।গ্রামের সকল শ্রেনী পেশার মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে খুশির বাধবাঙ্গা জোয়ার।চরবিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুদারাঘাট পর্যন্ত সড়কের মাটির কাজ সম্পর্কে ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন বলেন, দীর্ঘদিন যাবত একটি সড়কের জন্য কষ্ট করেছে গ্রামের বাসিন্দারা।আমি জানার পর থেকে সড়কটির মাটির কাজ এখন হচ্ছে, পাশাপাশি পাকা সড়ক করার জন্য উপজেলা স্থানীয় সরকার দপ্তরে আইডি নাম্বার দেওয়া হয়েছে।অফিসে যোগাযোগ করে অতি দ্রুতই পাকাকরণ আনার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓