1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

কাউখালীর বিভিন্ন বাগান পরিদর্শনে আন্তজার্তিক কৃষি উন্নয়ন তহবিলের প্রতিনিধি দল

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে স্মলহোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর বিভিন্ন বাগান পরিদর্শন করেন আন্তজার্তিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর প্রতিনিধিদল।শুক্রবার (২৬এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালীর গান্ডতা গ্রামে মীর জিয়ার মাল্টা বাগান, সুমাইয়ার ড্রাগন বাগান, ফরিদের আম বাগান, লাঙ্গুলী গ্রামের বসত বাড়ির আঙিনায় পুষ্টি বাগান ও ভার্মিকপোষ্ট ও কৃষি উদ্যোক্তা ফরিদের সুপারী গাছের খোল থেকে প্লেট বানানো কারাখানা পরিদর্শন করেন।এসময় কৃষকদের সাথে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন ইফাদের মিশন লিডার ডন গ্রিনবার্গ, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, এসএসিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ হামিদুর রহমান, এসএসিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, ইফাদের প্রোগ্রাম ম্যানেজার রিলা কার্ক, কাউখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস, ইফাদের প্রাইভেট সেক্টর ফারিয়া তাসিন প্রমূখ।শেষে লাঙ্গুলী গ্রামে কৃষি উদ্যোক্তা ফরিদের পরিবেশ বান্ধব পন্যে সুপারির খোল থেকে তৈরি নিত্য প্রয়োজনীয় বাসনকোসন তৈরির কারখানা পরিদর্শন এবং এ উদ্যোগের প্রশাংসা করেন প্রতিনিধি দল।সময় তারা এ পন্যে বিদেশে রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।এ সময় বিভিন্ন কৃষি বিভাগের কর্মকর্তা, ও কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓