1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

নাজিরপুরে হামলা ভাংচুর, আহত ১২

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় দোকান ও নির্মানাধীন ভবন ভাংচুর করা হয়েছে।এ সময় হামলায় নারী সহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। আহতদের খুলনা, গোপালগঞ্জ মেডিকেল কলেজ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া (হোগলাবুনিয়া) বাজারে।হামলায় আহতরা হলেন- ফাতেমা বেগম (৩৮), তার স্বামী জাকির হোসেন শেখ (৫০), হাফিজুর রহমান (৪৫), মো. হাসান শেখ (১৮), মাফিজুর রহমান (৪০), আব্দুর রউফ শেখ ওরফে ফজলু (৬০),ইব্রাহিম শেখ (৩৫), বাবু শেখ (৩৫) ও মো. রেদওয়ান ফকির (১৬) এবং প্রতিপক্ষের রুহুল আমীন শেখ (৪০), ভাই মেরাজ শেখ (৩৫) ও মা আকলিমা বেগম (৬০)।আহতরা গোপালগঞ্জ, খুলনা ও নজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় আহত দোকান কর্মচারী রেদওয়ান ফকির বলেন, রবিবার (২৮ এপ্রিল) সকালে হঠাৎ ৪০-৫০ জন লোক লাঠি ও হাতুড়ি নিয়ে দোকানের পাশে থাকা একটি নির্মানাধীন ভবন ভাচুর করে।এ সময় দোকানেও হামলা কওে মারপিট করে।স্হানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে পাশের বাড়ির আক্রাম শেখ ও রুহুল শেখের নেতৃত্বে পাশ্ববর্তী বাগেরহাটের চিতলমারি সহ বিভিন্ন স্হানের প্রায় ৪০-৪৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জাকির হোসেনের নির্মানাধীন পাকা ভবন ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে।সেখানে থাকা মুদি দোকানের টাকা লুট সহ বিভিন্ন মালামাল ফেলে দেয়। এ সময় জমি ও দোকানের মালিক সহ নারী পুরুষদের বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে।এ সময় স্হানীয় বাবু শেখ নামের এক যুবক ওই হামলা ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।এ সময় মরিচের গুড়া দিয়ে প্রতিপক্ষের উপর হামলা কার হয় বলে হামলায় আহত ইব্রাহিম জানান।স্হানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাকির শেখরা তাদের জমিতে ঠিকমতো আছে। কিন্তু তাদের উপর প্রতিপক্ষ অতর্কিত হামলা করেছে বলে শুনেছি।হামলাকারী রুহুল আমিন শেখ হামলার দায় স্বীকার করে জানান, ওই জমি তাদের (রুহুল)।তাই সেখানে থাকা স্হাপনা ভেঙ্গে দিয়েছি।নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি।তবে এখনো কোন মামলা হয় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓