1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

কাউখালীতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সোনালী ব্যাংকের ম্যানেজার রাসেল হোসেন, ইউপি সদস্য আজম খান, আকলিমা বেগম প্রমুখ।সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গনমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় সর্বজনীন পেনশন স্কিম এর উপর বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত সকলে বলেন, আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছি। আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো এবং অন্যদেরকেও এই স্কীম গ্রহনের জন্য অবহিত করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রীরকে সকলে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ।এ সময় তিনি সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিম রয়েছে তাতে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓