1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ২

  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে রামপাল ইউনিয়নের কোদালধোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ সুমন মিয়া(২০)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরও দুই জন।এদের মধ্যে একজনকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।সোমবার(২৯ এপ্রিল)দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,কোদালধোয়া এলাকায় ভবন নির্মাণের জন্য সয়েলটেস্টের কাজ করছিলেন শ্রমিকরা।এসময় ওই কাজে নিয়োজিত মোহাম্মদ সুমন মিয়াসহ তিন জন বিদুতের তারে জড়িয়ে যান।গুরুতর অবস্থায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।আহত সামিনুলকে(৪০) ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল প্রধান জানান,বিদ্যুৎস্পৃষ্টে সুমন নামের একজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓