1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজাপুরে প্রবীণ শিক্ষক আলম মাস্টারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে প্রবীণ শিক্ষক ও আওয়ামীলীগ নেতা আবুয়াল আহসান আলম মাষ্টারকে হত্যার উদ্দেশ্যে নির্মম হামলার প্রতিবাদ এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের রাজাপুর উপজেলা কমিটির সভাপতি মাইনুল হাসান মৃধা, সহ সভাপতি বাবু নিত্যানন্দ সাহা, সাধারন সম্পাদক সমীর কুমার দাস সহ অনেকে। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এ সময় উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ০৬ এপ্রিল রাতের উপজেলার গালুয়া এলাকায় কদরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ওৎ পেতে থাকা স্থানীয় আবুল বাশার কিসমত ও তার বাবা শাহজাহান ফরাজীর অতর্কিত হামলার শিকার হন আবুয়াল আহসান আলম মাষ্টার।এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।আহত আলম মাষ্টার বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓