1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

মাদক ও দুর্নীতিমুক্ত স্মার্ট নাজিরপুর গড়তে শাহিনকে উপজেলা চেয়ারম্যান করতে একট্টা এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মাদক ও দুর্নীতিমুক্ত স্মার্ট উপজেলা গড়তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থী হিসাবে দোয়াত কলম প্রতীকের এসএম নুরে আলম সিদ্দিকী শাহিনকে উপজেলা চেয়ারম্যান করতে একট্টা এলাকাবাসী।জানা গেছে, আগামী ৮ মে ইভিএমএর মাধ্যমে প্রথম ধাপে নাজিরপুর উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে দোয়াত কলম প্রতীক নিয়ে এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন সহ ৪ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দিন জানান, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে একমাত্র এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুল খালেক ছিলেন এ অঞ্চলের মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগের সংগঠক।১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে তার বড় ভাই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা উপজেলা সভাপতি শেখ আবুল বাশার ও মেঝো ভাই এসএম নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে উপজেলার তারাবুনিয়ায় মিছিল হয়।উপজেলার কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম বলেন, পিরোজপুর-১ আসনের এমপি ও সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের নেতৃত্বে এলাকায় যে উন্নয়ন করেছেন তার নেপথ্যের কারিগর তার ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহিন।তা ছাড়া তিনি গত দুই যুগের বেশী সময় ধরে এলাকার মানুষের বিভিন্ন দু:খে শরীক হয়ে চলছেন।এ সবের বিবেচনায় উপজেলা চেয়াম্যান হিসাবে শাহীনকেই চাচ্ছে এলাকাবাসী।উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার বলেন, একজন অসাম্প্রদায়িক মনোভাবের শিক্ষানুরাগী ব্যাক্তি হিসবে মাদকমুক্ত ও স্মার্ট উপজেলা প্রতিষ্ঠায় শাহিনই উপযুক্ত প্রার্থী।নাজিরপুর প্রেসক্লাবের সবেক সভাপতি কেএম সাঈদ বলেন, উপজেলা পরিষদ প্রতিষ্ঠার পর কোন চেয়ারম্যানই উপজেলার উন্নয়নে তেমন কোন কাজ করেন নি।তবে বর্তমান প্রার্থীদের মধ্যে এসএম নুরে আল সিদ্দিকী শাহিনকে দিয়েই আগামীর উন্নয়ন সম্ভব।তাই তাকে চেয়ারম্যান নির্বাচিত করতে এলাকায় ব্যাপক জোয়ার উঠেছে।এ ব্যাপারে চেয়াম্যান প্রার্থী এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন বলেন, জনগনের ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাকে একটি মাদক মুক্ত স্মার্ট উপজেলা গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓