1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

কাউখালীতে গরমে শিক্ষকসহ ৫ জন অসুস্থ

  • প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে প্রচণ্ড গরমে একই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক সহ ৪ শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছেন।অসুস্থদের স্হানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ-নিজ বাড়িতে পাঠানো হয়েছে।রোববার (৫ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আইরন জয়জুল এম এম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আইরন জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ ষ্ঠ শ্রেণির ফারজানা আক্তার নামের এক ছাত্রী প্রথমে অসুস্থ হয়ে পড়েন।পরে ১০ ম শ্রেণির আরও তিন ছাত্রী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে।এর কিছুক্ষণ পর ৯ ম শ্রেনীর ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মশিউর রহমান গরমে অচেতন হয় পড়ে যান।পরে বিদ্যালয়ের শিক্ষকরা স্হানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদেরকে পানি ও স্যালাইন খাইয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।এ সময় অন্য সকল শ্রেণির শিক্ষার্থীদের স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ নান্না মিঞা জানান, প্রচণ্ড গরমের কারণে স্কুলের ৪ ছাত্রী অসুস্থ অনুভব করে ও একজন সহকারী শিক্ষক অচেতন হয়ে পড়েন।তাদেরকে স্হানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে পানি ও স্যালাইন খাইয়ে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়ি পাঠানো হয়েছে।অপর শিক্ষার্থীদের বেশি বেশি পানি খাওয়ার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓