1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে কথিত ডাক্তার রেজাউলের অপচিকিৎসা, স্কুল ছাত্রীর মৃত্যু’র অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে একটি অবৈধ ক্লিনিকে কথিত ডাক্তারের অস্ত্রপচার করতে গিয়ে এক স্কুল ছাত্রী’র মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (১১ মে) দিনগত রাত সাড়ে বারোটায় উপজেলার পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।মৃত সুমাইয়া আক্তার (১৫) নবম শ্রেণির ছাত্রী আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের হেলাল মীরের কন্যা, স্থানীয় একটু স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, সুমাইয়ার পেটের ডান পাশে ব্যথা হলে বড় ভাই রবিউল মীর শনিবার বিকেলে বোনকে নিয়ে মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে আসে।কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে রাত সাড়ে আটটায় অস্ত্রপচার করতে নিয়ে যায় এবং ক্লিনিকে তার অস্ত্রপচার করে।রাত সোয়া ৯টার দিকে অস্ত্রপচার কক্ষ থেকে ডাক্তার বেরহয় তখন স্বজনদের জানান যে রোগীর অবস্থা ভালো নয়। রাত ১২ টার পরে ক্লিনিক কর্তৃপক্ষ সুমাইয়াকে মৃত ঘোষনা করেন।তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুনীর লাশ উদ্ধার করা হয়েছে।লাশের ময়না তদন্ত করার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।উল্লেখ্য,অবৈধ ক্লিনিক ও কথিত ডাক্তার রেজাউলের অপচিকিৎসা একাধিক রোগী ও মৃত্যু অঙ্গহানীর অভিযোগ রযেছে।এ বিষয়ে জানার জন্য ক্লিনিক পরিচালক কথিত ডাক্তার রেজাউল করিমের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোগী মৃত্যুর কোন খবর পায়নি।রোগীর স্বজন যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান,এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓