1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ দুই ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ার নির্বাচিত হয়েছেন।আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন প্রার্থীর বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিধিঅনুযায়ী তারা বেসরকারিভাবে নির্বাচিত হচ্ছেন।উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।যাচাই-বাছাইয়ে হলফ নামায় অসম্পূর্ণ তথ্য পাওয়ায় জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাহিবুল হোসেন এর মনোনয়ন বাতিল করা হয়।বৈধ ঘোষিত চেয়ারম্যান পদের অন্য দুই প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এবং তরুন সমাজসেবক মো. সালাহ উদ্দিন নির্বাচনের শেষ মুহুর্তে এসে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নেন।ফলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মো. মিরাজুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন এর প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তারাও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং মাধবী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাচনে তিনটি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিধিঅনুযায়ী বৈধ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓