1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

ভেড়ামারায় সুষ্ঠু ভাবে ভোটগ্রহণের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে… জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা

  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন ভেড়ামারা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে সোমবার (১৩ মে) নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ গ্রহণ কর্মসূচিতে প্রশিক্ষনার্থীদের সাথে এক মতবিনিময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এই নির্বাচনকে হালকাভাবে নেয়ার কোন কারণ নেই কর্মকর্তাদের।নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য কর্মকর্তাদেরকে তৎপর থাকতে হবে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবারের নির্বাচন রাজনৈতিক প্রভাব মুক্ত নির্বাচন হবে বলে ঘোষণা দেন ডিসি।জেলা প্রশাসক তার বক্তব্যে আগামী ২১ মে তারিখে অনুষ্ঠিতব্য ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাচনে পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী দায়িত্বশীলতার সাথে পরিস্থিতির মোকাবেলা করবার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা একটি অর্থবহ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহসীন আল মুরাদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবু আনসার, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓