1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণ,দুই বন্ধু আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার খলাগাঁও গ্রামে সরিষা ভাঙানোর মিলে নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে জিহাদ (১৯) ও সিয়াম (১৮) নামে দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।আটক জিহাদ টংঙ্গীবাড়ী উপজেলার খলাগাঁও গ্রামের মনির ব্যাপারীর ছেলে ও সিয়াম একই উপজেলার উত্তর হাসাইল গ্রামের শাহজাহান খালাসীর ছেলে।টংঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টংঙ্গীবাড়ীর পাচগাও ওয়াহিদ আলী দেওয়ান আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে বিগত প্রায় দুই মাস ধরে ভয়ভীতি দেখিয়ে জিহাদ ও সিয়াম জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে।ওসি আরও জানান,গত ঈদুল ফিতরের ৪ দিন পরে সন্ধ্যার দিকে জিহাদ আর সিয়াম মিলে এই মাদ্রাসা ছাত্রীকে টংঙ্গীবাড়ী খলাগাঁও এলাকার রাস্তার পাশের সরিষা ভাঙানোর মিলে নিয়ে প্রথমে সিয়াম ধর্ষণ করে।পরে সিয়ামের বন্ধু জিহাদ ধর্ষণ করলে সিয়াম মুঠো ফোনে ভিডিও ধারণ করে।পরে সিয়াম তার মোবাইলে ধারণ করা ভিডিও ডিভাইসের মাধ্যমে অন্য একটি মোবাইলে হস্তান্তর করলে তা ধর্ষিতার মায়ের নজরে আসে।এই ঘটনায় ভিকটিমের মা রবিবার (১২ মে)বাদী হয়ে টংঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করে।সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬ টার দিকে হাসাইল এলাকা হতে ওই দুই বন্ধুকে আটক করে পুলিশ।মঙ্গলবার মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।টংঙ্গীবাড়ী থানা এসআই আল মামুন বলেন, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে দুই আসামীকে আটক করা হয়েছে।তাদের মুঠোফোন জব্দ করে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓