1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

মুন্সীগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে বিয়ের দুই মাস পর স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেলো স্ত্রীর।বুধবার সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় বসতঘর থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের নাম জিয়াসমিন আক্তার(২৫)।সে ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।স্থানীয়রা জানায়,হত্যাকারী শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়।নিহত ওই নারী হিন্দু ধর্মালম্বী ছিলেন।পরে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন বলেও জানায় স্থানীয়রা।নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান,স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত নারীর মরদেহ স্বামীর বসত ঘর থেকে উদ্ধার করে।প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী শাহজালালই তাকে লাঠি দিয়ে আঘাত করে মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় কুপিয়ে হত্যা করেছে।তিনি আরও জানান,স্ত্রী হত্যাকারী শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামী। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ৬ মাস সাজা ভোগ করেছে সে।এদিকে,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।স্ত্রীর হত্যাকারী স্বামী শাহজালালকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓