1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী শাহজালাল গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় স্ত্রী জিয়াসমিন আক্তারকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়।এরপর মৃত্যু নিশ্চিত করতে বুকের উপর নাচা- নাচি করে এবং গলার উপর পা দিয়ে চাপ দেয়।এই সময় বুকের পাজরের একটি হাড় ভেঙ্গে যায়।গ্রেফতারের পর পুলিশের কাছে অবলীলায় সব স্বীকার করেছে ঘাতক শাহজালাল।তার বক্তব্যে সাথে ময়নাতদন্তের রিপোর্টে যে আসা আঘাতে চিহ্ন এবং বুকের হাড় ভেঙ্গে যাওয়ার তথ্য মিলে যায়।এক পুলিশ কর্মকর্তা বলেন, মানুষরুপী এই পশুর নির্মমতা শুনে কোন মানুষই স্বাভাবিক থাকার কথা নয়।কিন্তু এই ঘাতক স্বামীর মধ্যে কোন রকম অনুসূচনা লক্ষ্য করা যায়নি।নির্মম হত্যাকান্ডের শিকার গৃহবধূ জেসমিন আক্তারের স্বামী শাহজালালকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার যাত্রবাড়ি থেকে গ্রেফতার করে তাকে।সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে বিয়ের করেছিল এই শাহজালালকে।বিয়ের দুই মাস না পেরুেতেই সেই স্বামীর হাতে প্রাণ হারান জিয়াসমিন আক্তার(২৫)।বুধবার সকালে রমজানবেগ থেকে এই গৃহবধুর ক্ষতবিক্ষত নিথর দেহটি উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত শাহজালাল প্রায় দুই মাস আগে জেসমিন আক্তারকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। নিহত ইয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের কুলিয়ার চরে।তার সাথে ফেসবুকে পরিচয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সংবাদকর্মীদের জানান,ময়নাতদন্ত শেষে বুধবারই ইসলাম ধর্মের বিধান মতে জিয়াসমিনকে দাফন করা হয়।বৃহস্পতিবার তার পিতা সন্তোষ চন্দ্র বিশ্বাসসহ পরিবারের লোকজন আসেন।ছবি দেখে মেয়েকে শনাক্ত করে গৃহবধুর পিতা বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓