1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী

রাজাপুরে গুজব ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা ও বিএনপি দুই নেতার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীকে সমর্থনের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর নির্দেশনা উপেক্ষা করে, তাঁদের নাম ভাঙিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু। গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে মোটরসাইকেল প্রতীকে ভোট দেয়ার আহব্বান জানান তিনি।রবিবার (১৯ মে) দুপুর ১২টায় রাজাপুর মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।তিনি অভিযোগ করেন, সারাদেশে বিএনপি যখন নির্বাচন বানচালের চেষ্টা করছে, ঠিক সেই মুহুর্তে রাজাপুর উপজেলা বিএনপির প্রেক্ষাপট ভিন্ন দেখাচ্ছে।উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন রাতের আধারে কালো টাকার প্রভাব খাটিয়ে একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন।আশঙ্কা করা হচ্ছে ওই প্রার্থীকে সাথে নিয়ে তাঁরা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে বিএনপির তারেক রহমান শুনজরে আসার চেষ্টা করছে।জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে।বেশ কয়েকজন জনপ্রতিনিধি জনসেবা না করে তারাও প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা করছেন।সরকারি সুবিধা নেয়ার সময় উপকারভোগীর ঘোড়া প্রতীকে ভোট প্রদানের ওয়াদা নিচ্ছেন।সবাইকে গুজবে কান দিয়ে বিভ্রান্ত না হয়ে আগামী ২৯ মে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়াম্যান নুর হোসেন মাস্টার, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান জাকারিয়া সুমন, রাজাপুর সদর ইউপি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধা, সাতুরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও মঠবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার।অভিযোগ অস্বীকার করে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, আমরা নির্বাচন বর্জন করেছি।আমাদের কোন নেতাকর্মী এ নির্বাচনে অংশ নিচ্ছে না।আমরা ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করেছি।সুতরাং কারো পক্ষে নির্বাচনের প্রশ্নই আসে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓