1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার ও অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্তকরণের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২ টায় পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোঃ সাইদুর রহমান জুয়েল এর সভাপতিত্বে এবং বাআবিঅফ এর সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বাআবিঅফ এর উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু,  প্রধান আলোচক হিসেবে বাআবিঅফ এর সভাপতি মীর মোঃ মোর্শেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বাআবিঅফ এর মহাসচিব মোঃ নজরুল ইসলাম হিরা, সহ-সভাপতি  বাহাউদ্দিন গোলাপ, দীপক চন্দ্র মন্ডল, ওড. ইকবাল বাহার বিদ্যুৎ উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য অফিসার্সবৃন্দ।বাআবিঅফ এর সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী বলেন, সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার না করা হলে প্রয়োজনে সকল বিশ্ববিদ্যালয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোঃ সাইদুর রহমান জুয়েল বলেন,সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়গুলোর নাম প্রত্যাহার করা না হলে এবং অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করা না হলে সারা বাংলাদেশে দূর্বার আন্দোলন গড়ে তুলে দাবি বাস্তবায়ন করা হবে।প্রধান আলোচক বাআবিঅফ এর সভাপতি মীর মোঃ মোর্শেদুর রহমান  বলেন, অনতিবিলম্বে সর্বজনীন পেনশন নীতিমালার প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।প্রধান অতিথির বক্তব্যে  বাআবিঅফ এর উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু বলেন,অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করা না হলে অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓