1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

নেছারাবাদের স্কুলছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা : পিতার ৬ মাসের কারাদন্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর (১৫) বাল্য বিবাহ ভেঙ্গে দিয়ে মেয়ের পিতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান।ভ্রাম্যমান আদালতে সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের শেখপাড়া এলাকায় বাল্য বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে ভেঙ্গে দিয়ে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে কনের পিতা মো. জাহাঙ্গির হোসেনকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন জানান, মেয়ের পিতা পেশায় একজন জেলে।ওই বাড়িতে শুক্রবার বিয়ের আয়োজন চলছিল।এমন সময় ইউএনও স্যার খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের (মেয়ে) পিতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓