1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের ধোবাউড়ায় ফেনসিডিল, ইয়াবা ও মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ধোবাউড়ায় ফেনসিডিল, ইয়াবা নিষিদ্ধ আমদানিকৃত ভারতীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধোবাউউড়া পুলিশ।বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশনায় এসআই জাহিদ হাসান এর নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রীজের পূর্ব পাশে পঞ্চনন্দপুর মোড় থেকে ১০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ভারতীয় মদসহ বগাজোড়া গ্রামের মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয়।অন্য আরেকটি অভিযানে কলসিন্দুর বাজার থেকে হযরত আলী ও আকাশকে ৮০ বোতল ফেনসিডিল এবং ৭ বোতল মদসহ আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।শুক্রবার সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে এসআই জাহিদ হাসান বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান চলছে তা অব্যহত থাকবে।উল্লেখ্য যে,ইতোমধ্যে এসআই জাহিদ হাসান বিপুল পরিমান মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার কাছ থেকে পুরষ্কার পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓