1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কাউখালীর সরকারি বালক উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

 
প্রাইম ব্যাংক কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ে স্কুল ক্রিকেট ২০২৩/২৪ টুর্নামেন্টেরে ফাইনালে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়।শনিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে চাঁদপুরের গনি মডেল স্কুলকে ২ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় সরকারি কাউখালীর গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়।সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করে চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয়।তারা ৩৭.১ ওভারে সব কয়েকটি উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নামা পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের প্রথম দুই ব্যাটার শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়লে ব্যাটিং লাইনআপে হাল ধরে ব্যাটার ওয়ালিদ।তার ব্যাট থেকে আসা অপরাজিত ৩৯ রানে প্রতিরোধ গড়ে
গণি মডেল উচ্চ বিদ্যালয়কে ২ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় জায়গা করে নেয় ফাইনালে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের জায়েদ বিন আলিফ।সরকারি কাউখালী বালক উচ্চ বিদ্যালয়ের টিমের কোচ দীপক দাস বলেন, মফস্বলের স্কুল থেকে জাতীয় পর্যায়ে ফাইনালে উত্তীর্ণ হওয়া এটা আমাদের সকল খেলোয়ারদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল।আশা করছি ফাইনালেও আমার ভালো করবো ইনশাল্লাহ।আগামী সোমবার (২৭ মে) সকাল ৯ টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় ও কদমতলা পূর্ব বাসবো স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓