1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ঝালকাঠিতে মশার কয়েলের আগুনে গরু-ছাগল পুড়ে ছাই

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মশার কয়েল থেকে দিলীপ চন্দ্র সমাদ্দারের গোয়াল ঘরে আগুন লেগেছে। এতে গোয়াল ঘরে থাকা ৮ টি গরু ও ১০ ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।গোয়াল ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।বিষয়টি কাঠাঁলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.নেছার উদ্দিন নিশ্চিত করেছেন।স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন বলেন, গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে খড়ে আগুন ধরে।আগুন দ্রুত পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে যোগ দেয়।তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৮ টি গরু ও ১০ ছাগল পুড়ে ছাই হয়ে যায়।খামারী দিলীপ চন্দ্র সমাদ্দার বলেন, আমার বাড়ি থেকে খামার একটু দূরে থাকায় কিছুই রক্ষা করতে পারিনি।এতে অন্তত ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়াল ঘরটি পুড়ে যায়।কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন থেকে ওই খামারীকে সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓