1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় ফারুক ভূইয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বখাটেদের হামলায় নিহত ফারুক ভূইয়া হত্যা মামলার এজাহারভূক্ত আসামি সুমন মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বৃহস্পতিবার (৬ জুন) ভোর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তী ভান্ডারিয়া থানার ইকড়ি এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত সুমন উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের জাফর মোল্লার পুত্র।জানা গেছে, গত ৩১ মে শুক্রবার রাত এগারটার দিকে ব্যবসায়ি ফারুক ভূইয়ার দোকানে গিয়ে তার কাছে বাকীতে সিগারেট চান চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের পুত্র শাওন, বাদল মিয়ার পুত্র শাহিন ওরফে শাকিল ও মৃত মোঃ জাফর মোল্লা পুত্র সুমন।এ সময় ব্যবসায়ি ফারুক ভূইয়া তাদের কাছে পূর্বে পাওনা এক হাজার ৪’শত টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ির ওপর হামলা চালায়।বখাটেদের হামলায় বৃদ্ধ ফারুক ভূইয়া মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন ফারুক ভূইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন চিকিৎসা শেষে ৬ জুন বৃহস্পতিবার সকালে ফারুক ভূইয়া মারা যান।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ি ফারুক ভূইয়ার ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে ৪জুন মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে সুমনের অবস্থান নিশ্চিত করে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে ইকড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓