1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুমূর্ষু এক মা’কে রক্ত দিয়ে প্রশংসায় ভাসছেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিব

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

মুমূর্ষু এক মা’কে রক্ত দিয়ে প্রশংসায় ভাসছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার ৬ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার রংধনু জেনারেল হাসপাতালে গিয়ে রওশন আরা (৫৫) নামে এক মুমূর্ষু মা’কে রক্ত দেন তিনি।জানা যায়, রওশন আরার বাড়ি ত্রিশাল উপজেলার ধলা এলাকায়। ওই এলাকার শহিদুল ইসলাম শহিদের স্ত্রী তিনি।৪-৫ দিন আগে তিনি ফুলপুর উপজেলার সুতারকান্দি গ্রামে তার পুত্র রাসেলের শ্বশুড় আলমগীর হোসেনের বাড়িতে বেড়াতে আসেন।আসার পর জরায়ুতে টিউমারজনিত রোগে তীব্র ব্যথা শুরু হয়।এরপর তার পুত্রবধূ তুপসী তাকে ফুলপুর রংধনু হাসপাতালে নিয়ে যান।সেখানে নেওয়ার পর ডাক্তার জানান যে, বি+ রক্ত লাগবে রোগীর। পরে ‘ফুলপুর হেল্পলাইন’ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. হাসিবুল ইসলাম ‘বি+ রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন।তিনি লেখেন, ‘একজন মুমূর্ষু রোগীর জন্য ইমার্জেন্সি এক ব্যাগ বি+ রক্তের প্রয়োজন। আছেন কি কেউ, বি+ রক্ত দিতে পারবেন, প্লীজ?’ এই স্ট্যাটাসটি ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নজর আসে। পরে তিনি এতে কমেন্ট করে বলেন, ‘হ্যাঁ, কার লাগে? আমি দিব।এই নাম্বারে ০১৭৫২৩৫৩৪১৯ ফোন দেন।’ এরপর হাসিব ফোন করলে তিনি দ্রুত রংধনু হাসপাতালে চলে যান এবং রক্তদান করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের প্রশংসা করছেন মানুষ।এ ব্যাপারে হাবিব বলেন, একজন অসুস্থ মায়ের জীবন বাঁচাতে সামান্য রক্ত দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আজীবন সুখে দুখে মানুষের পাশে থাকতে চাই।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓