1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নেছারাবাদে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩-২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (৮ জুন) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (অবস্ এ্যান্ড গাইনী) ডাঃ মাসউদা সুলতানা রাখির পৃষ্ঠপোষকতা আয়োজনে সকালে বিদ্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গণপূর্ত বিভাগ ঢাকা সার্কেল ১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস আহমেদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য
অধ্যক্ষ মোঃ শাহ আলম।

বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তি, শিক্ষকমন্ডলীসহ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রী ও তাদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট ও প্রতিজনকে পাঁচ হাজার টাকার সম্মাননা স্মারক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓