1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

পিরোজপুরে বিনা অভিবাসন ব্যয়ে চাকরি সুযোগ পাওয়া শতাধিক নারীকর্মীর অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর থেকে বিনা অভিবাসন ব্যয়ে জর্ডানে চাকরির সুযোগ পাওয়া শতাধিক নারীকর্মীকে তাদের কর্ম সংক্রান্ত অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) আওতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্ত্বর প্রাঙ্গনে বুধবার (১২ জুন) বেলা ১১টায় জব ফেয়ারের মাধ্যমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সেলাইয়ে প্রশিক্ষণ প্রাপ্ত বিদেশগমনেচ্ছু এসব নারী কর্মীদের বোয়েসেলের আয়োজনে আইওএম এর সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া।অনুষ্ঠানে গেস্ট অব অনার পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপত্তিত্ত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: রুহুল আমিন, সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ড. মলি¬ক আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক বোয়েসেল, আবদুসছত্তার ইসভি, চীফ অফ মিশন আইওএম বাংলাদেশ, মো: মিরাজুল ইসলমা, উপজেলা চেয়ারম্যান ভান্ডারিয়া, মো: ফায়জুর রশিদ খসরু, পৌর মেয়র ভান্ডারিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓