1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলপুরে সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরের ৩টি নতুন সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন ফুলপুর-তারাকান্দা আসনের এমপি (সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ।শুক্রবার (১৪ জুন) বিকালে উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের ৩টি নতুন সড়কের মোট ৪কি.মি. কাঁচা সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, ওসি মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছবুর সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।এরপর এমপি শরীফ আহমেদ ময়মনসিংহে ফেরার পথে ফুলপুর মার্কাজ মসজিদ পরিদর্শন করেন ও মুসল্লীদের সাথে মতবিনিময় করেন। সবশেষে তিনি মসজিদের উন্নয়ন কাজের খোঁজ খবর নেন ও এতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓