1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্থানের দেয়ালে ধাক্কা নিহত ২

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

ওসমান গনি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেসনাল‌ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্থানে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।উপজেলার বেশনাল গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৬), একই উপজেলার দ্বীন ইসলাম গাজীর ছেলে মোকসেদ গাজী (২৭)।আহত ব্যক্তির নাম মো. সোহাগ (২৬)।পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দুটি মোটরসাইকেলে করে নাসির, মোকসেদ‌ গংরা টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে দিঘীরপাড় বাজারের দিকে যাচ্ছিলো।দুর্ঘটনা কবলিত মোটরসাইেলটি চালাচ্ছিলো নাসির।নাসিরের পেছনে বসেছিল মোকসেদ এবং সোহাগ।তাদের কিছুদুর পেছনে ছিল আরো একটি মোটরসাইকেল।নাসিরদের মোটরসাইকেলটি বেশনাল গোরস্থান এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়।এক পর্যায়ে গোরস্তানের দেয়ালে সজড়ো ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে তিনজন।অন্য মোটরসাইকেলের চালক রমি সরদার ঘটনা স্থলে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পুলিশ রমি সরদারের বরাত দিয়ে জানান,দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মারা যায় মোকসেদ গাজী।নাসির এবং সোহাগকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক(এসআই) এম আশরাফুল ইসলাম বুধবার সকালে বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণ এই দুর্ঘটনাটি ঘটেছে।এ ঘটনায় নিহত দুজনের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓