1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে: কনে পক্ষের ১০ জন নিহত

  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে কনের পক্ষ বৌ-ভাতের অনুষ্ঠানে আমতলী পৌরসভায় আসার পথে হলদিয়ার হাট ব্রীজ ভেঙ্গে ৯জন নিহত হয়েছেন।শনিবার (২২ জুন) বেলা ১টা ৪৫ মিনিটের সময় কনে পক্ষ মাওলানা মনির হাওলাদারের বাড়ী থেকে আমতলী পৌর শহরের বরের বাড়ী সেলিম মাস্টারের ৩নং ওয়ার্ডে বৌ-ভাতের অনুষ্ঠানে আসার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ১০ জনের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে তার হলেন মাদারীপুরের শিবচর উপজেলার ৭জন হলেন, রুবিয়া (৪৫), রাইতি খান (২২), ফাতেমা (৩৫), তাহিয়াত মেজবিন (৮), ফরিদা বেগম (৪৮), শাহনাজ আক্তার (৩৭), তাসফিয়া মুবাসসেরা (১২), নিহতদের অপর দু’জন হলেন আমতলী উপজেলার তক্তাবুনিয়া গ্রামের জাকিয়া (৩৫) ও রুকাইদ ইসলাম (৫)। দুর্ঘটনায় আহত দুই নারীর অবস্থা আশংকাজনক।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক বলেন, নিহতরা সকলেই হাসপাতালে আসার পুর্বে মৃত্যু বরন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓