1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে রাসেলস ভাইপার আতঙ্ক দূর করতে মাঠে ‘স্মার্ট ব্রিগেড’

  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ :

মুন্সীগঞ্জে দেশের বিভিন্ন জেলার মতো সাপ(রাসেলস ভাইপার) নিয়ে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এমন সময়ে সাপের আতঙ্ক দূর করতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে কাজ করছেন ‘স্মার্ট ব্রিগেড’-এর সদস্যরা।সাপ দংশনে করণীয় এবং তা কিভাবে এড়ানো যায়-এই বিষয়ে সচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ করেন তাঁরা।জেলা প্রশাসক মো:আবু জাফরের নির্দেশে জেলা সদর, টংঙ্গীবাড়ীসহ বিভিন্ন উপজেলায় তাঁরা কাজ শুরু করেন।জানা যায়,স্মার্ট ব্রিগেড টংঙ্গীবাড়ীর সদস্যরা উপজেলার বেতকা, আব্দুল্লাহপুর,পাইকপাড়া এলাকার জনগণের মধ্যে সাপ সম্পর্কিত সঠিক তথ্য তুলে ধরেন।তা ছাড়া মুন্সীগঞ্জ সদরের সদস্যরা উপজেলার মুক্তারপুর ফেরিঘাট ও পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের সাপ,বিশেষত রাসেলস ভাইপার সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।দংশিত অঙ্গ বিশ্রামে রাখতে হবে। পায়ে দংশন করলে বসে পড়তে হবে; হাঁটাহাঁটি করা যাবে না।হাতে দংশন করলে হাত নাড়াচাড়া করা যাবে না, বরং হাড় ভাঙলে যেভাবে কাঠ- ব্যান্ডেজ দিয়ে প্লাস্টার করা হয়, ওইভাবে ব্যবস্থা নিতে হবে।দংশিত অঙ্গে শক্ত গিঁট দেওয়া যাবে না।তাতে আরো বলা হয়,সাপ দংশনের সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।এ ক্ষেত্রে মোটরসাইকেল বা অ্যাম্বুল্যান্সযোগে দ্রুততম সময়ে পৌঁছার চেষ্টা করতে হবে।দংশিত স্থান কাটা যাবে না।সুই ফোটানো যাবে না বা কোনো ধরনের প্রলেপ লাগানো যাবে না।ওঝা বা বৈদ্য দিয়ে চিকিৎসা করে কিংবা ঝাড়ফুঁক করে অযথা সময় নষ্ট করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓