1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

কাউখালীতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহ-সভাপতি সুনিল কুন্ডু, মাহমুদ খান খোকন, আওয়ামীলীগ নেতা শাহ্- মোঃ কাইউম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, চিরাপাড়া পারসাতুরিয়া চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, যুবলীগের আহ্বায়ক অলোক কর্মকার, ছাত্রলীগের সাভাপতি রিছাদ হাওলাদার, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓