1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

নাজিরপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে ২টি ব্রীজের লোহার মালামাল বিক্রির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে স্থানীয় ২টি ব্রীজের লোহার মালামাল বিক্রির অভিযোগ করেছেন স্থানীরা।এ ব্যাপারে বরিবার (২৩ জুন) উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দীর্ঘা ইউনিয়েনের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজিব শিকদার ওই ওয়ার্ডের শহীদ জননী কলেজ থেকে ঘোষকাঠী রাস্তার চালিতাবড়ি খালের উপর সলেমান শিকাদারের বাড়ি সংলগ্ন রাস্তায় থাকা লোহার ব্রীজের মালামাল এবং একই রাস্তার ভূমি অফিসের পিছনের রাস্তার উপর থাকা ব্রীজের লোহার মালামাল খুলে নিয়ে তা বিক্রি করে দিয়েছেন।বিষয়টি তারা বাঁধা দিলেও চেয়ারম্যানের কথা বলে নিয়েছেন। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে কিছুই জানেন না। স্থানীয়রা জানান, প্রায় ১০-১২টনের বেশী ওজনের ওই সব লোহার মালামাল প্রকাশ্যে খুলে নিয়েছেন ওই মেম্বার।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই রাস্তার দু’টি স্থানের ব্রীজ নাই।একটিতে রাস্তা তৈরীর জন্য বক্স কালভার্ট ও অন্যটিতে সাঁকো তৈরী করা হয়েছে।মেম্বারের বাড়ির সামনের উঠানে ব্রীজের লোহার দু’টি পিলার ফেলে রাখা হয়েছে।স্থানীয় লুৎফর শিকদার সহ একাধীন ব্যাক্তি জানান, চালিতাবাড়ির খালের উপর গার্ডার ব্রীজ তৈরীর করে দেয়ার কথা বলে গত ১৪ জুন ওই ওয়ার্ডের মেম্বার সেখানে থাকা লোহার ব্রীজ ভেঙ্গে নেন।স্থানীয় কদম আলী শিকদার জানান, ব্রীজটি ভেঙ্গে নেয়ার পর সাধারন মানুষের চলাচলে সমস্যা হওয়ায় স্থানীয়দের সহায়তায় সেখানে বাঁশের সাঁকো নির্মান করা হয়েছে।উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।অভিযুক্ত ইউপি সদস্য মো. রাজীব শিকদার এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓