1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি মানুষ একদিন স্বপ্ন জয় করতে পারে।সেই লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় ২০২৪ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয়টি ক্যাটেগরিতে প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।সোমবার (২৪ জুন) বিকেলে গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রগতি যুব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং যুব ইউএনও অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।এ-সময় প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইউম, মু.খালিদ হোসেন মিলটন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন প্রগতি যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌফিক হাসান তাজ।প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড ২০২৪ এবার ছয়টি ক্যাটেগরির মধ্যে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট পেয়েছেন অসহায় ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নপূরন বিদ্যানিকেতনের শিক্ষিকা সুখী আক্তার।মানবকল্যাণে- ধ্রুবতারা থেকে ফারহানা মিশু টুম্পা ও অভিযাত্রিক থেকে মাহমুদুল হাসান।উদ্যোক্তা ক্যাটেগরিতে গলাচিপা ই-কমার্স এন্ট্রাপ্রেনিউর (জিইই) এর তারান্না তান্নুম লিজা,  ভোজনরসিক এর নাদিরা জাহান হিমু ও পালকি ইভেন্ট এর মেহেদী হাসান জুবায়ের কে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।এছাড়া সাংবাদিকতায় গলাচিপা সংবাদ এর আরেফিন লিমন, সংস্কৃতিতে চাঁদের হাট নৃত্যকলা একাডেমির শিক্ষিকা সাথী আক্তার ও ক্রীড়া বিষয়ে সাজিদ আব্দুল্লাহ কে সম্মাননা প্রদান করা হয়েছে।এদিন একই সঙ্গে  প্রগতি যুব ফাউন্ডেশনের উদ্যােগে  এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ গলাচিপা উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓