1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

পিরোজপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও হীরক জয়ন্তী পালিত হয়েছে।মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটায় দি গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর জেলা আওয়ামী লীগ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএমএ আউয়াল।প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস।সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক।বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইরাদ।বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী খান পান্না।প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএমএ আউয়াল বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সৃষ্টি না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। বাঙালীজাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা তুলে দাঁড়াতে পারতামনা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তারই প্রচেষ্টা এদেশ স্বাধীন হয়েছে আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহারাকে ঘর দিয়েছেন, বৃদ্ধাদের ভাতা দিয়েছেন,মুক্তিযুদ্ধের ভাতা বাড়িয়েছেন, তার সকল প্রচেষ্টা এদেশের জন মানুষের কল্যানে।সভায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কমনা করে বক্তার বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓