1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ঝালকাঠির রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠিঃ

কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ঝালকাঠির রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার কৃষক ও কৃষাণীদের মাঝে এগুলো বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো:মনিরউজ্জামান। এ সময় উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ সহ উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এ কর্মসূচীর আওতায় উপজেলায় পর্যায়ক্রমে প্রায় ছয় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হবে।এছাড়াও উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ১২১ জন উপকারভোগীসহ ছয় শতাধিক নারিকেল চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓