1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

পিরোজপুরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্হ ও অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্তাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ মোরশেদ মিশু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্হ মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি শ. ম. রেজাউল করিম (এমপি)।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন।এ সময় ৩৮ টি দুঃস্হ ও অসহায় পরিবারের মাঝে ৩৮ বান ঢেউটিন এবং প্রতি জনকে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓