1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

দুমকীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকীতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বাড়ির ওপরের চাচা সৈয়দ হাবিবুর রহমানের বসত ঘর থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।শনিবার(২৯ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার জলিশা গ্রামে সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বসত বাড়ির পূর্ব ভিটিতে হাবিবের ঘরে অভিযান চালায় দুমকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন মাহমুদ।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর জানান, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলের কষ্টের কথা চিন্তা করে আমার বাড়িতে অর্থাৎ তাদের সুবিধাজনক স্থানে চাল বিতরণের এ সিদ্ধান্ত নিয়েছি।পরিষদ থেকে চাল আনতে প্রত্যেকের অনেক টাকা খরচ হয়ে যায়।এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহিন মাহমুদ বরিশাল বানী কে জানান, ইউনিয়ন পরিষদের বাইরে চাল মজুদ করার বিধান নেই।আপাতত চালের বস্তাগুলো সীলগালা করা হয়েছে।সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓