1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমতলীতে ঋণের চাপে ফেসবুকে পোস্ট দিয়ে দোকানির আত্মহত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে খোকন (৩০) নামে এক চা দোকানদার আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (০৪ জুয়াই) দুপর ১টা ৩০ মিনিটে নিজ চা ও ভ্যারাইটিজ স্টোরের ভিতরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।দোকানদার খোকন বরিশালের বিমান বন্দর থানার লাকুটিয়া গ্রামের মো. ইয়াছিন কাজীর ছেলে।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খোকন পৌরসভার ৫নং ওয়ার্ডের রেভিনিউ জামে মসজিদের সামনে চা ও ভ্যারাইটিজ স্টোর।আত্মহত্যার আগে খোকন তার ফেসবুক আইডিতে লিখেন- সবাই আমাকে মাফ করে দিবেন।আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি, কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করব।আমি চারপাশে অনেক ধার দেনা হয়ে গেছি নিজেকে আর সামাল দিতে পারছি না।একটা লোন হওয়ার কথা ছিল সেটাও আজকে হলো না।আমি আমার বউয়ের সকল গয়নাঘাটি টাকা পয়সা খরচ করে পথের ভিখারি হয়ে গেছি।আমার বউ অথবা পৃথিবীর কারো দোষ নেই।আমার এই মৃত্যুর জন্য সকলে আমাকে মাফ করে দেবেন।মা বাবা ভাই বোন সকলে আমাকে মাফ করে দিবেন।আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাস উদ্ধার করে থানায় এনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓