1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় একই মঞ্চে ৮ উপজেলা চেয়ারম্যান 

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি দোয়া অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়েছিলেন ৮ উপজেলা চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট বায়জিদ আহমেদ খানের প্রথম কর্মদিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে পিরোজপুরের ৭ টি উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও পার্শ্ববর্তী বরগুনার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান উপস্থিত হয়েছিলেন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিততে অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। দোয়া পূর্ব আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান এস এম নূরে আলম শাহীন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খশরু।বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান ও মডেল জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি শাহীন আলম। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓